ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​শুধু জ্বালানি আমদানিতেই তিন মাসে ব্যয় সোয়া ৪ বিলিয়ন ডলার

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১২-১১-২০২৬ ০১:৪৭:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১১-২০২৬ ০১:৪৭:৪৯ অপরাহ্ন
​শুধু জ্বালানি আমদানিতেই তিন মাসে ব্যয় সোয়া ৪ বিলিয়ন ডলার ​ছবি: সংগৃহীত
অর্থবছরের তিন মাসে পণ্য আমদানিতে চলে গেছে ২০ বিলিয়ন ডলারের ওপরে। এর মধ্যে শুধু জ্বালানির পেছনে সোয়া চার বিলিয়ন।

বিপুল ব্যয় বেড়েছে গম, ভোজ্য তেল, কাঁচামালসহ নানা পণ্য কিনতে। উল্টো কাঙ্ক্ষিত গতি নেই রপ্তানি আয়ে। ফলে বড় বাণিজ্য ঘাটতির চক্রে এখন বাংলাদেশ।

মধ্যপ্রাচ্য উত্তেজনা আর রমজান সামনে থাকায় এই ব্যয় কমারও সম্ভাবনা নেই শিগগিরই।

এসব কারণে আগামীতে ডলারের বাজারে বাড়তি চাপের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি একাত্তর টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মধ্যপ্রাচ্য উত্তেজনা শুরু থেকেই চাপে পড়ে দেশের জ্বালানি পরিস্থিতি। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও সরবরাহ কমায় চড়া মূল্যে আনতে হয় বাংলাদেশকে।

সরকারের হিসেবে, গেল ৯ মাসে এ বাবদ বাড়তি চলে গেছে অন্তত ৩ বিলিয়ন ডলার। 

এই খাতে বাড়তি আমদানি ব্যয় অব্যাহত রয়েছে এখনো। বাংলাদেশ ব্যাংকের হিসেবে, প্রথম প্রান্তিকেই এ বাবদ ব্যয় হয়েছে সোয়া চার বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের দ্বিগুণেরও বেশি বা ১০৫ শতাংশ। শুধু জ্বালানি নয়, একই সময়ে গম আমদানি বেড়েছে ৬৬ শতাংশ। তালিকায় ভোজ্য তেল শিল্পের কাঁচামালসহ নানা পণ্য।

এ কারণে অর্থবছরের তিন মাসেই আমদানি ব্যয় ছাড়িয়েছে ২০ বিলিয়ন ডলার। যা বছর ব্যবধানে বেড়েছে সাড়ে ১৫ শতাংশ। 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেছেন, সরকারকে বিপুল মূল্যে প্রচলিত বাজার দরের তুলনায় অধিক মূল্যে জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে। স্পোর্ট মার্কেট থেকে জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে। সেখানে ওভারপেমেন্ট হচ্ছে। এই কারণে বাড়তি ডলারের ওপর চাপ পড়ছে। 

এদিকে আমদানি ব্যয়ের বাড়তি প্রবণতা খুব শিগগিরই কমানোর সম্ভাবনা নেই। কেননা এখনো স্থির হয়নি জ্বালানির বাজার। অন্যদিকে রমজানের ১০ নিত্যপণ্য আনার শর্তও শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। 

আমদানির বিপরীতে রপ্তানি আইনেই কাঙ্খিত গতি। কারণ চার মাসে প্রবৃদ্ধি সাড়ে ৪ শতাংশের নিচে। যা আমদানি প্রবৃদ্ধি থেকে ১১ শতাংশ পয়েন্ট কম। ফলে বাড়তি চাহিদার যোগান দিতে গিয়ে চাপে পড়ছে ডলারের বাজার। যা স্বাভাবিক রাখতে রিজার্ভ থেকে বিক্রি করতে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংককে। বিশ্লেষকরা মনে করছেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে কৌশলী হতে হবে সংশ্লিষ্ট বিভাগগুলোকে। 

সিডিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান বলেছেন, যদি আপনি বাজার ব্যবস্থার ভেতরে স্থিতিশীলতা চান ‘অ্যাঙ্কর’ করা উচিত। এখন হলো, অনেক বেশি রিজার্ভে। রিজার্ভটা এর থেকে আর পতন করানো সম্ভব না। সুতরাং কিছুটা ফ্লেক্সিবিলিটি এই বিনিময় হারের ভিতরে থাকবে। এইটাকে আমি ইতিবাচকভাবেই দেখি। সামনের দিনে আবার যখন ইনফ্লো যদি আমাদের বাড়ানোর সুযোগ থাকে ওই জায়গায় মনোযোগ দেওয়া দরকার।

নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেছেন, নতুন বিনিয়োগের আগ্রহ কম, আমরা মূলধনী যন্ত্রপাতি কম আমদানি দেখতে পাচ্ছি। সুতরাং এই পরিস্থিতির সহসা উত্তোরণ ডিফিকাল্ট। আমরা মনে করি, সামষ্টিক অর্থনৈতিক যে সূচকগুলো মূল্যস্ফীতি নিম্ন পর্যায়ে নিয়ে আসা, ব্যালেন্স অব পেমেন্টস এর স্থিতিশীল পরিস্থিতি আসা, রাজস্ব পরিস্থিতির উন্নতি সাধন না হলে আমার ধারণা, বেসরকারি খাত বিনিয়োগমুখে কম হবে। বিনিয়োগমুখী না হলে আপনি মূলধনী  যন্ত্রপাতির আমদানিও আগামী দিনগুলোতে সহসা অনেক ভালো প্রবৃদ্ধি নাও দেখতে পারেন। 

অবশ্যই এই সময় রেমিট্যান্সের প্রবৃদ্ধি বেশ কিছুটা ইতিবাচক। যদিও চিন্তা বাড়াচ্ছে বিদেশি ঋণের দায় পরিশোধের চাপ। 

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ