গাবতলীতে বাস চাপায় দুই নারীর মর্মান্তিক মৃত্যু
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১১-১১-২০২৬ ১২:২৯:৪৮ অপরাহ্ন
আপডেট সময় :
১১-১১-২০২৬ ০১:১৪:০০ অপরাহ্ন
ফাইল ছবি
রাজধানীর দারুসসালাম থানাধীন গাবতলী এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত দুই নারীর পরিচয় জানা যায়নি। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাবতলী পর্বতের সামনে সড়কের ইনকামিং অংশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, এদিন সকালে চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপাররত দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি আটক করেছে পুলিশ।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স