ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, দৌঁড়ে প্রাণে রক্ষা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১০-১১-২০২৬ ০৫:০৫:১৩ অপরাহ্ন
আপডেট সময় :
১০-১১-২০২৬ ০৫:০৬:২৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
এনসিপির ভাতৃপ্রতিম ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছে এনসিপি।
মঙ্গলবার (১০ নভেম্বর) মৌলভীবাজারে তার ওপর এ হামলা চালানো হয়। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে হাসিবের ওপর হামলার একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, হাসিব অটোরিকশায়, তার সঙ্গে একজন নারী ছিলেন। হামলাকারী হাসিব আল ইসলামকে ‘জুলাই জঙ্গি’ বলে চাপাতি দিয়ে তাকে কোপাতে শুরু করেন। একপর্যায়ে হাসিব দৌঁড়ে পালিয়ে যান।
মঙ্গলবার বিকালের দিকে দলের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌলভীবাজারে হাসিব আল ইসলামের ওপর এ হামলা চালানো হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানানো হয়েছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স