ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কপ-৩১ সম্মেলন

তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৯:৩৫:২৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৯:৪০:১৯ পূর্বাহ্ন
তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী ছবি : সংগৃহীত
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন তিনি। 

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, রাজনীতিক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তারা।

১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত তিন দিনের সরকারি সফরে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। তুরস্কের আনতালিয়ায় আগামী ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে কপ-৩১ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশন।

বাংলা স্কুপ /প্রতিবেদক /এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ