ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলীর মনোনয়ন

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৫:০৫:২৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৫:২১:০৩ অপরাহ্ন
ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলীর মনোনয়ন ​ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেওয়া হয়েছে।

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সোমবার (৯ নভেম্বর) কার্যপ্রণালী বিধির ১২-এর ১ বিধি অনুযায়ী এ মনোনয়ন দেন।

সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- নোয়াখালী-৪ আসনের মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম-১৩ আসনের সারোয়ার জামাল নিজাম, পঞ্চগড়-১ আসনের মোহাম্মদ নওশাদ জমির, চট্টগ্রাম-১৫ আসনের শাহজাহান চৌধুরী ও মহিলা আসন-৩ রাশেদা বেগম হীরা।

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে তালিকায় যার নাম অগ্রবর্তিতায় শীর্ষে থাকবে, তিনি স্পিকারের আসন গ্রহণ করে সংসদের কার্যক্রম পরিচালনা করবেন।

সূত্র: বাসস

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ