ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবরা সোফির সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-১১-২০২৬ ১২:৩১:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-১১-২০২৬ ১২:৩১:৩৪ অপরাহ্ন
জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবরা সোফির সৌজন্য সাক্ষাৎ ফাইল ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের রয়্যাল হাইনেস দ্য ডাচেস অব এডিনবরা সোফি। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

ডাচেস অব এডিনবরা সোফি আজ থেকে বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) আমন্ত্রণে বাংলাদেশ সফরে এসেছেন তিনি। 

সফরকালে তিনি যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার অংশীদারত্বের শক্তি ও ব্যাপ্তি তুলে ধরে-এমন বিভিন্ন জনগোষ্ঠী ও সংগঠনের সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি বাংলাদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পরিচালিত সহায়তা কার্যক্রমও পরিদর্শন করবেন তিনি।

সফরের অংশ হিসেবে ডাচেস অব এডিনবার্গ কক্সবাজারে যাবেন। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রম পরিদর্শন করবেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ