সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৮-১১-২০২৬ ০৫:১২:৫৬ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-১১-২০২৬ ০৫:২০:৩৭ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও কমিটির সদস্য তারেক রহমান।
রোববার (৮ নভেম্বর) বিকেল চারটায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক শুরু হয়। জাতীয় সংসদের স্পিকার ও কার্য উপদেষ্টা কমিটির সভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এতে সভাপতিত্ব করছেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান
বৈঠকে আরও উপস্থিত আছেন বিরোধীদলীয় নেতা ও কমিটির সদস্য ডা. মো. শফিকুর রহমান, কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী ও কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী ও কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ ও কমিটির সদস্য নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী ও কমিটির সদস্য মো. আসাদুজ্জামান, কমিটির সদস্য এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ ও কমিটির সদস্য মো. নাহিদ ইসলাম।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স