ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০২:১৩:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০২:১৩:৩৯ অপরাহ্ন
মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ফাইল ছবি
২০২৬-২৭ অর্থবছরে আমন ধান সংগ্রহ লক্ষ্যমাত্রা তিন লাখ মেট্রিক টন বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। রোববার (৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন।

খাদ্যমন্ত্রী জানান, কৃষক বিক্রি করতে চাইলে ধান আরও সংগ্রহ হবে। ৩৫ টাকা প্রতি কেজি দরে কিনবে সরকার। সিদ্ধ চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা  ৫ লাখ মেট্রিক টন, ৪৯ টাকা প্রতি কেজি দরে কিনবে। আতপ চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ৫০ হাজার মেট্রিক টন, ৪৮ টাকা প্রতি কেজি। 

তিনি জানান, ১৪ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান সংগ্রহ করবে সরকার। চাল পহেলা ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংগ্রহ চলবে। মোটা চালের দাম বাড়েনি, মিনিকেটের দাম বেড়েছে।

চাল রপ্তানির সুযোগ অন্তর্বর্তী সরকারের সময় দেয়া হয়েছিল জানিয়ে মন্ত্রী বলেন, পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। দেশের খাদ্যের অভাবে কেউ মারা যাবে না। কৃষকদের ভালো অবস্থানে নিয়ে যেতে কাজ করছে সরকার। বর্তমানে চাল মজুদ আছে ১৭ লাখ মেট্রিক টন আর গম ৩ লাখ মেট্রিক টন। 
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ