ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​ডেঙ্গুতে একদিনে তিনজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৭৪

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০৭:৫১:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০৭:৫১:০৬ অপরাহ্ন
​ডেঙ্গুতে একদিনে তিনজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৭৪ ​ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১ হাজার ৬৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৪৭ হাজার ৫১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৪৫৮ জন। অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪১ হাজার ২৯৬ জন।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৫ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ভর্তি হয়েছেন ১ হাজার ২৭৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ৫ হাজার ৮২৬ জন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ