ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: ইশরাক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-১১-২০২৬ ০১:৩২:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-১১-২০২৬ ০১:৩২:২৭ অপরাহ্ন
মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: ইশরাক ছবি : সংগৃহীত
মাদক নির্মূলে পারিবারিক শিক্ষার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর  সিরডাপ মিলনায়তনে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। 

মাদকের বিস্তার লাভের পেছনে দায়ী রাজনৈতিক পেট্রোনাইজেশন—এমন অভিযোগ তুলে ইশরাক হোসেন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য ও কর্মকর্তা মাদক ব্যবসার চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছে। এ সময় মাদক পরিবহনে কিছু পরিবহন কোম্পানির সংশ্লিষ্টতার অভিযোগ করেন সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী।

তিনি বলেন, মাদকের কবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে যতটুকু গুরুত্ব দেয়া দরকার ততটুকু গুরুত্ব দেয়া যাচ্ছে না। কারণ, আমাদের রাষ্ট্র, আমাদের সরকার নানামুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। 

সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ২০২৬ সালের জানুয়ারিতে এক গবেষণায় উঠে এসেছে—দেশে ৮২ লাখ মাদক ব্যবহারকারী আছে; যা আমাদের মোট জনসংখ্যার ৫ শতাংশ; এবং উল্লেখযোগ্য একটি সংখ্যক ২৫ বছর বয়সের আগেই মাদক সেবনের সঙ্গে যুক্ত হয়ে যায়। বিষয়টি এখন অতি গুরুত্বের সঙ্গে দেখা দরকার।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ