ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রিপেইড মিটারে রিচার্জ নিয়ে জরুরি নির্দেশনা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৪-১১-২০২৬ ১২:২০:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-১১-২০২৬ ১২:২০:৪০ অপরাহ্ন
প্রিপেইড মিটারে রিচার্জ নিয়ে জরুরি নির্দেশনা ফাইল ছবি
প্রিপেইড মিটার ব্যবহারকারীদের রিচার্জ সেবা সাময়িক বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কম্পানি (ডেসকো)৷ ফলে বিদ্যুৎসেবা নিরবচ্ছিন্নভাবে পেতে মিটারে পর্যাপ্ত টাকা রাখার অনুরোধ জানানো হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডেসকো।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রিপেইড সিস্টেম আপগ্রেডেশন বা আধুনিকায়ন কাজের জন্য ৫ নভেম্বর বৃহস্পতিবার রাত ১০টা থেকে ৬ নভেম্বর (শুক্রবার) রাত ১০টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা প্রিপেইড রিচার্জ (যে সকল মিটারের মিটার নম্বর ৩ দিয়ে শুরু) সেবা সাময়িক বিঘ্নিত হতে পারে।

বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে প্রিপেইড মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করার অনুরোধ জানানো হয়েছে। যেকোনো প্রয়োজনে ১৬১২০ বা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ডেসকো কর্তৃপক্ষ।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ