ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​চিকিৎসার নামে যৌন নিপীড়ন, প্রধান আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০৮:০৪:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০৮:০৪:৪২ অপরাহ্ন
​চিকিৎসার নামে যৌন নিপীড়ন, প্রধান আসামি গ্রেপ্তার ​ছবি: সংগৃহীত
পটুয়াখালীর কলাপাড়ায় চিকিৎসার নাম করে  কিশোরীকে যৌন নিপীড়ন, বিয়ের প্রলোভনে দৈহিক মেলামেশায় বাধ্য করা এবং অন্তরঙ্গ ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি কবিরাজ তাইজুল ইসলাম মুসাকে (৪০) স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান (এসআরবি) সদস্যরা গ্রেপ্তার করেছে। 

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে ঢাকাগামী মহাসড়কের সিক্সলেন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কলাপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কলাপাড়া থানার ওসি মো নজরুল ইসলাম  গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর ভুক্তভোগী কিশোরীর বাবা মেহেদী হাসান রিয়াজ বাদী হয়ে কবিরাজ তাইজুল ইসলাম মুসা, তার স্ত্রীসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলায় অন্তরঙ্গ ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে হয়রানি ও ব্ল্যাকমেইল করার অভিযোগ আনা হয়েছে। তাইজুল ইসলাম মুসা কবিরাজ হিসাবে নিজের পরিচয় দিয়ে অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত বলে জনশ্রুতি রয়েছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ