ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানের ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট শুরু ৭ নভেম্বর

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০৬:১০:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০৬:১৩:০৩ অপরাহ্ন
বিমানের ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট শুরু ৭ নভেম্বর ​ছবি: সংগৃহীত
সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার সময়সূচিতে প্রয়োজনীয় সমন্বয় করে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ০৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু হবে। যাত্রীদের নিরাপত্তা ও সার্বিক সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিদিন দিনের বেলায় এ রুটে ফ্লাইট পরিচালিত হবে।

এতে আরও বলা হয়, রিয়াদগামী যাত্রীদের উল্লেখযোগ্য অংশ বিকল্প পথে সৌদি আরবে যাতায়াত করায় এ রুটে বর্তমানে পর্যাপ্ত যাত্রী চাহিদা নেই। এজন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ