ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​মাদ্রাসায় হামলা-ভাঙচুর: শাহজালাল রুমিকে আত্মসমর্পণের নির্দেশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০৫:২১:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০৫:২১:২৭ অপরাহ্ন
​মাদ্রাসায় হামলা-ভাঙচুর: শাহজালাল রুমিকে আত্মসমর্পণের নির্দেশ ​ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসার শিক্ষককে থাপ্পড় এবং মাদরাসা ভাঙচুরের অভিযোগে করা মামলায় শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মাহবুবুর রহমান খান, বেল্লাল হোসেন ও রুহুল আমীন মোল্লা (হাসান)।

গত ২৪ অক্টোবর শুক্রবার গাজীপুরের টঙ্গীর আওচপাড়া এলাকায় অবস্থিত ক্বারিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় বহিরাগতদের নিয়ে প্রবেশ, শিক্ষককে মারধর, মাদরাসার অফিসকক্ষ ভাঙচুর ও ১৭ লাখ টাকা লুটের অভিযোগে মামলা হয়।

মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ আলমাস হোসেন বাদী হয়ে শাহজালাল রুমির বিরুদ্ধে মামলাটি করেন।

অন্যদিকে, সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে পরিবারের করা মামলায় অভিযুক্ত শিক্ষক মুসলেম উদ্দিনকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। এ ঘটনায় গত রবিবার গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার জামিনের আবেদন করা হলে শুনানি শেষে তা নামঞ্জুর করেন বিচারক।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে কারাগারেও পাঠানো হয়েছে। এ ছাড়া মাদ্রাসা ভাঙচুর, টাকা লুট ও শিক্ষককে মারধরের অভিযোগে মাদ্রাসা কর্তৃপক্ষ ওই অভিভাবকসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ