হাঁকডাক করে মাদক বিক্রি!
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৩-১১-২০২৬ ০৩:১৪:০২ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-১১-২০২৬ ০৩:৩১:১২ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
সাধারণত হাঁকাহাঁকি করে বিভিন্ন পণ্য বেচেন ফেরিওয়ালা বা হকাররা। তবে ঢাকার কারওয়ান বাজারের এফডিসি রেলক্রসিং থেকে তেজগাঁও রেলক্রসিং পর্যন্ত হাঁকডাক করে মাদক বেচেন কারবারিরা। এফডিসি রেলক্রসিং এলাকা দীর্ঘদিন ধরেই মাদকের ‘হটস্পট’ হিসেবে পরিচিত।
সরেজমিনে দেখা যায়, এফডিসি রেলক্রসিং এলাকার আশপাশে দিনের বিভিন্ন সময়ে মাদক কারবারিদের আনাগোনা থাকে। ক্রেতাদের আকৃষ্ট করতে অনেকটা ফেরিওয়ালাদের মতো হাঁকডাক করেন তারা। নির্দিষ্ট সংকেত বা পরিচিতির মাধ্যমে ক্রেতাদের কাছে মাদক পৌঁছে দেওয়ার ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচা চললেও তা বন্ধে দৃশ্যমান অগ্রগতি নেই। রেললাইনের আশপাশ ও নির্জন স্থানগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে মাদক কারবারের নেটওয়ার্ক। এতে এলাকার পরিবেশ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এলাকাবাসীর দাবি, নিয়মিত অভিযান ও নজরদারি বাড়ানো হলেও প্রকাশ্যে মাদক বিক্রি বন্ধ করা সম্ভব হচ্ছে না কেন তা আমাদের জানা নেই।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স