ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে মেট্রোরেলের দুটি স্টেশন প্রায় এক ঘণ্টা পর চালু

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০১:৪৬:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০২:০০:৩৫ অপরাহ্ন
মিরপুরে মেট্রোরেলের দুটি স্টেশন প্রায় এক ঘণ্টা পর চালু ​ছবি: সংগৃহীত
বেতন বাড়ানোর দাবিতে তৃতীয় দিনের মতো মিরপুরে সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলে। এতে মিরপুর–১০ ও মিরপুর–১১ মেট্রোরেল স্টেশনে ট্রেন থামা বন্ধ হয়ে যায়। এই দুটি স্টেশনে মেট্রোরেল থামেনি।

তবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল করে। অন্যান্য স্টেশনে যাত্রী ওঠানামা স্বাভাবিক ছিল।

ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি (ডিএমটিসিএল)। সংস্থাটির সূত্র জানিয়েছে, বেলা ১১টা ৫০ মিনিটে মিরপুর–১০ এবং মিরপুর–১১ নম্বর মেট্রোস্টেশনে ট্রেন থামা বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে স্টেশন দুটির সবগুলো গেট বন্ধ রাখা হয়। অর্থাৎ ওই স্টেশন দুটিতে কোনো যাত্রী ঢুকতে পারেনি। আবার ট্রেন না থামার কারণে যাত্রীও নামেনি। পরিস্থিতি স্বাভাবিক হলে পরে দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল আবার শুরু হয়। সূত্র: প্রথম আলো

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

​শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তাল মিরপুর, বন্ধ মেট্রোরেলের দুটি স্টেশন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ