তারেক রহমানের নেতৃত্বে সোলার খাত ইতিহাস গড়বে: বিদ্যুৎমন্ত্রী
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৩-১১-২০২৬ ১২:৩৩:৫৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-১১-২০২৬ ১২:৩৩:৫৩ অপরাহ্ন
ফাইল ছবি
২০৩০ সালের মধ্যে সম্পূর্ণ বিদ্যুতের ২০ ভাগ সোলার খাত থেকে সরবরাহ করা যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সোলার এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সোলার খাত ইতিহাস গড়বে জানিয়ে বিদ্যুৎমন্ত্রী বলেন, আগামী ১ বছরের মধ্যে ৫ হাজার মেগাওয়াট সোলার বিদ্যুৎ সরবরাহ করা যাবে।
আগামী গ্রীষ্মে যাতে মানুষের বিদ্যুতের সমস্যা না হয়, সেই জন্য সোলার বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর আহবান জানিয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স