ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​তারেক রহমানের নেতৃত্বে সোলার খাত ইতিহাস গড়বে: বিদ্যুৎমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৩-১১-২০২৬ ১২:৩৩:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-১১-২০২৬ ১২:৩৩:৫৩ অপরাহ্ন
​তারেক রহমানের নেতৃত্বে সোলার খাত ইতিহাস গড়বে: বিদ্যুৎমন্ত্রী ​ফাইল ছবি
২০৩০ সালের মধ্যে সম্পূর্ণ বিদ্যুতের ২০ ভাগ সোলার খাত থেকে সরবরাহ করা যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সোলার এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সোলার খাত ইতিহাস গড়বে জানিয়ে বিদ্যুৎমন্ত্রী বলেন, আগামী ১ বছরের মধ্যে ৫ হাজার মেগাওয়াট সোলার বিদ্যুৎ সরবরাহ করা যাবে।

আগামী গ্রীষ্মে যাতে মানুষের বিদ্যুতের সমস্যা না হয়, সেই জন্য সোলার বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর আহবান জানিয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ