শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ ও পদত্যাগ দাবি
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
৩০-১০-২০২৬ ০৪:০৮:২২ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-১০-২০২৬ ০৪:০৮:২২ অপরাহ্ন
ফোকাস বাংলা নিউজ
‘ট্রান্সজেন্ডার’ শব্দ ব্যবহার করে দেওয়া বক্তব্যের কারণে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস। শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ মিছিলে এ দাবি জানানো হয়।
বিক্ষোভ মিছিলে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি মো. মিজানুর রহমান বলেন, কোরআনবিরোধী আইন ও হেবা আইন সংসদের মতো জায়গায় পাস করা হয়েছে। যারা এই দেশে ট্রান্সজেন্ডার প্রতিষ্ঠা করতে আসবে, তাদের স্বাধীনতা রক্ষা করার চেয়েও বড় পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সরকার আসার পর দেশে কোনো গুম-খুন হয়নি বলা হলেও, সম্প্রতি একজন মেধাবী যুবক ও জাতির মেধাবী বিমানবাহিনীর সদস্যকে হত্যা করা হয়েছে। স্বাধীন রাষ্ট্রে দুই দিন হয়ে গেলেও এই হত্যাকাণ্ডের কোনো বিচার বা কারণ সরকারের পক্ষ থেকে উদঘাটন করা হয়নি।
এ বিষয়ে সরকারকে আলটিমেটাম দিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সেই খুনিকে খুঁজে বের করে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স