ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আমার ছেলেকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে: তাহসিফের বাবা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০৩:৩৮:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০৪:৩৮:০৫ অপরাহ্ন
আমার ছেলেকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে: তাহসিফের বাবা পরিবারের সঙ্গে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরি। ছবি: সংগৃহীত
সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর বাবা কে এম এনায়েতুল করিম। তিনি বলেন, ‘আমার ছেলেকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে, সে আত্মহত্যা করেনি।’

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা আড়াইটার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে সাংবাদিকদের এসব কথা তিনি বলেন।

কে এম এনায়েতুল করিম বলেন, ‘আমার ছেলে স্ট্রং পার্সোনালিটি ছিল। সে একটি বাহিনীতে চাকরি করত। সে কখনো আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করা হয়েছে। এরপর এক এলাকা থেকে আরেক এলাকায় নিয়ে ফেলা হয়েছে।’

ঘটনার দিন ২৭ অক্টোবর সারা দিন তাহসিফ তাঁর মায়ের সঙ্গেই ছিল বলে জানান এনায়েতুল করিম। তিনি বলেন, ‘তার (তাহসিফ) মাকে নিয়ে শপিং করেছে, আমার জন্য কেনাকাটা করেছে।

‘ঘটনার দিন সন্ধ্যায় দিপ নামে একজন তাকে ডাকলে সে তার মাকে বলে—আমি দিপের সাথে কথা বলে আসি। এরপরে আর ফিরে আসেনি। তারপর ওর মা একাধিকবার ব্যক্তিগত নম্বরে কল দেয়। কিন্তু তাকে লাইনে পাই না। পরে সর্বশেষ রাত ১টার পর তার মাকে মেসেজ করে, আম্মু আমি বাসায় আসতেছি।’

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

ফেসবুকে কী লিখলেন তাহসিফ সৌরির সহপাঠী?


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ