ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, শিক্ষার্থী‌দের ভাঙচুর

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০১:৫৪:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০১:৫৪:২৬ অপরাহ্ন
বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, শিক্ষার্থী‌দের ভাঙচুর ছবি : সংগৃহীত
বাংলাদেশ সচিবালয় বর্তমান জায়গা থেকে সরিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে স্থানান্তর করার ঘোষণাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হ‌য়ে‌ছেন শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শিক্ষার্থীরা। তারা এশিয়া আন্তর্জাতিক মেলার জন্য নির্মিত একটি গেট ও স্টল ভাঙচুর করেন। 

বুধবার (২৮ অক্টোবর) সকালের দিকে তারা ওই মাঠের মেলার স্থাপনা ভাঙচুর শুরু করেন তারা। 

এর আগে সকা‌লে বিশ্ববিদ্যালয়ের পতাকাস্ট্যান্ডের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে গিয়ে অবস্থান নেন তারা। এ সময় মাঠ পুনরুদ্ধারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। একপর্যায়ে মেলার গেট ও স্টল ভাঙচুর করেন বিক্ষুব্ধরা। 

শিক্ষার্থীরা বলেন, মেলা সরিয়ে নেওয়ার জন্য মঙ্গলবার আমাদের পক্ষ থেকে বলা হয়েছিল। এজন্য সময়ও বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু এর মধ্যে কোনও অগ্রগতি আমরা দেখিনি। আমরা আমাদের মাঠ ফেরত না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। 

এ বিষয়ে মেলার মহাজন মো. জাহাঙ্গীর ইসলাম বলেন, ‘আমরা এখনই গেট সরিয়ে নেওয়ার জন্য বলে দিচ্ছি। আমরা এই বিশ্ববিদ্যালয়ের বাইরের কেউ নই। আমরা এটি সরিয়ে ফেলবো।’ 

উল্লেখ‌্য, মঙ্গলবার (২৮ অক্টোবর) মেলার মাঠে সচিবালয় স্থাপনের জন্য চলমান মাটির গুণাগুণ পরীক্ষার কাজ চলছিল। দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে এসে মাটি পরীক্ষাকাজের যন্ত্রাংশ এবং দুটি গাড়ি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যান। 

 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ