ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-১০-২০২৬ ১১:১২:১৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৮-১০-২০২৬ ১১:১২:১৭ পূর্বাহ্ন
সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি ছবি : সংগৃহীত
দিনে খাঁ খাঁ রোদ, আর বিকাল ঢলতেই হাত বাড়িয়ে দেওয়া হিমেল হাওয়া। সন্ধ্যার পর থেকেই ধীরে ধীরে জাঁকিয়ে বসে শীতের আমেজ, যা রাত যত গভীর হয় ততই স্পষ্ট রূপ নেয়। ভোরের আলো ফোটা পর্যন্ত ঠান্ডাটা বেশ উপভোগ্যই লাগে, যদিও সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সেই আমেজ উবে গিয়ে আবারও ফিরে আসে গরমের তেজ। উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ে এখন দিন আর রাতের আবহাওয়ায় দেখা মিলছে এমনই রূপবদলের খেলা। ক্রমাগত পারদ কমতে থাকায় এখানকার মানুষ স্পষ্ট বুঝতে পারছেন— দরজায় কড়া নাড়ছে শীত।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে স্থানীয় আবহাওয়া অফিস; তখন বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। আগের দিন মঙ্গলবারও একই সময়ে পারদ নেমেছিল ১৫ দশমিক ৭ ডিগ্রিতে।

তবে রাতের এই ঠান্ডা ভাবটা দিনে একদমই থাকছে না। মঙ্গলবার বিকাল ৩টায় পুরো জেলায় সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে ঠেকে ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। ফলে দিনে চড়া রোদ আর রাতে হিম—এই দ্বিমুখী আবহাওয়ার সঙ্গেই মানিয়ে চলতে হচ্ছে পঞ্চগড়বাসীকে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় জানান, গত কয়েকদিন ধরে আকাশ একদম মেঘমুক্ত পরিষ্কার থাকায় হিমালয় থেকে নেমে আসা ঠান্ডা হাওয়া সরাসরি চলে আসছে। আর তাতেই কমতে শুরু করেছে তাপমাত্রা। তবে আগামী ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে এই মেঘহীন বৃষ্টিবলয়ের প্রভাব কেটে গেলে পঞ্চগড়ে শীত আরও জেঁকে বসতে পারে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ