ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাম ও উপসর্গে আরও সাত মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৩:৫২:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৪:৩০:৫৯ অপরাহ্ন
হাম ও উপসর্গে আরও সাত মৃত্যু ​ফাইল ছবি
দেশে ডেঙ্গু ও অন্যান্য রোগের পাশাপাশি হামের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে দেশে নতুন করে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম আক্রান্ত হয়ে ছয়জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৬ অক্টোবর সকাল ৮ টা থেকে ২৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার এই সময়ে নতুন করে ১,২৩২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৬৩ জন।

বিভাগভিত্তিক মৃত্যু ও সংক্রমণ:

মৃতদের মধ্যে চট্টগ্রাম ও খুলনায় সন্দেহজনক হামে দুজন করে এবং ঢাকা ও বরিশালে একজন করে মারা গেছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে (৫০৪ জন), এবং এরপরেই রয়েছে চট্টগ্রাম বিভাগ (২৪৮ জন)।

সার্বিক পরিস্থিতি:

১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি দেশজুড়ে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২,২৩,৭৮৪ জনে এবং মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩,৫৪১ জন। এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট সন্দেহজনক ১,১৩৫ জন এবং নিশ্চিতভাবে ১০৫ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে আক্রান্তদের মধ্যে অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

রোগের বিস্তার রোধে স্বাস্থ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সতর্কতা এবং টিকাদান কার্যক্রম জোরদার অব্যাহত রেখেছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ