কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে আট ইউনিট
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৬-১০-২০২৬ ০৩:০৬:৫৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-১০-২০২৬ ০৪:৩৩:১২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ঢাকার কেরানীগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় অবস্থিত ‘আমান প্লাস্টিক কারখানা’য় এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষ জানায়, দুপুর ১২টা ২৫ মিনিটে কারখানাটিতে আগুন লাগার খবর পায় তারা। খবর পেয়ে দ্রুততম সময়ের মধ্যে দুপুর ১২টা ৩২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরবর্তীতে আরও ইউনিট যুক্ত করা হয়। ফায়ার সার্ভিস জানায়, বর্তমানে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। অর্থাৎ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে মোট আটটি ইউনিট কাজ করছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কারখানাটিতে কর্মরত শ্রমিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স