মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৬-১০-২০২৬ ১২:২৯:৪৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-১০-২০২৬ ১২:২৯:৪৬ অপরাহ্ন
ফাইল ছবি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সোমবার (২৫ অক্টোবর) এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।
বিআরটিএ জানায়, সরকার জরিমানা ব্যতীত মূল কর ও ফি প্রদানপূর্বক সব ধরনের মোটরযানের কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এমতাবস্থায়, ২৯ অক্টোবরের মধ্যে শেষবারের মতো জরিমানা ব্যতীত মূল কর ও ফি জমা প্রদানপূর্বক সব ধরনের মোটরযানের কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স