ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেডিক্যাল টেস্ট শেষে কারাগারে ফিরলেন দীপু মনি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-১০-২০২৬ ০৪:০৪:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-১০-২০২৬ ০৪:০৪:৫৩ অপরাহ্ন
মেডিক্যাল টেস্ট শেষে কারাগারে ফিরলেন দীপু মনি ছবি : সংগৃহীত
সাবেক শিক্ষামন্ত্রী ও সংসদ সদস্য ডা. দীপু মনিকে মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছিল। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।
 
শুক্রবার (২৩ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় মেডিক্যাল চেকআপ শেষে দুপুর সোয়া ১২টার দিকে পুলিশি পাহারায় তাকে পুনরায় কারাগারে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের ইন্সপেক্টর নাসির উদ্দিন সরকার জানান, সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনিকে প্রাথমিক মেডিক্যাল পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে আবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ