ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে বাস-অ্যাম্বুল্যান্স সংঘর্ষে নিহত ৩

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-১০-২০২৬ ০৪:০২:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-১০-২০২৬ ০৪:০২:৫৪ অপরাহ্ন
ফরিদপুরে বাস-অ্যাম্বুল্যান্স সংঘর্ষে নিহত ৩ ফাইল ছবি
ফরিদপুরের মধুখালীতে বাস ও অ্যাম্বুল্যান্সের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ৩টা ১৫ মিনিটের দিকে উপজেলার আড়পাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত কারোর নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহতরা সবাই অ্যাম্বুল্যান্সের যাত্রী বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, আমরা এলাকাবাসীর কাছে খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। ইতিমধ্যে ৩ জন মারা গেছেন।

আমরা সেখানে গিয়ে বিস্তারিত জানাতে পারব।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ