ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-১০-২০২৬ ০৩:২৪:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-১০-২০২৬ ০৩:২৪:৪৯ অপরাহ্ন
বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত ফাইল ছবি
বিএনপির সদ্য প্রয়াত বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের রুহের মাগফেরাত কামনায় কুলখানি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) জুম্মার নামাজের পরে রাজধানীর শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কুলখানি ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা  মির্জা আব্বাস, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক আব্দুস সালাম, নারায়ণগঞ্জ সিটির প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন, যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম রবি, রেল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, যুব বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল। 

আরও উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, নাসির উদ্দিন অসীম, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্ববায়ক এস এম জাহাঙ্গীর এমপি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ