প্রতিমন্ত্রী মীর শাহে আলম
ধর্মকে পুঁজি করে ধোঁকাবাজির রাজনীতি বন্ধের আহ্বান
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৩-১০-২০২৬ ০৩:০৬:০২ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-১০-২০২৬ ০৩:০৬:০২ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
নির্বাচনের সময় বেহেশতের প্রলোভন দেখিয়ে এবং পূজামণ্ডপে গিয়ে ঢাকের তালে নেচে ভোট নেয়ার অভিযোগ তুলে জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, নির্বাচনের সময় পূজামণ্ডপে ঘুরে ভোট চাইলেও এবার কোনও পূজামণ্ডপে জামায়াত নেতাদের দেখা যায়নি।
ধর্মকে পুঁজি করে ধোঁকাবাজির রাজনীতি বন্ধ করে বিরোধী দলকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বগুড়ার শিবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
এ সময় ঢাকার ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াতসহ বিরোধী জোটের নেতাদের অনুপস্থিতির সমালোচনা করেন মীর শাহে আলম। দাওয়াতপত্রে বিরোধীদলীয় নেতার নাম না থাকার বিষয়টিকে ‘খোঁড়া অজুহাত’ বলে মন্তব্য করেন তিনি।
জ্বালানি সংকট নিয়ে বিরোধী দলের লংমার্চ কর্মসূচিরও সমালোচনা করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, রাজপথে কর্মসূচি না দিয়ে সংসদে এসে নিজেদের দাবি তুলে ধরতে হবে।
এ ছাড়া জুলাই সনদ বাস্তবায়নে গঠিত সংবিধান সংশোধনী কমিটিতে বিরোধী দলের জন্য সংরক্ষিত পাঁচটি পদে প্রতিনিধি দেয়ার আহ্বান জানান মীর শাহে আলম।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স