ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৩ দিন বন্ধ থাকছে হজ পোর্টাল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-১০-২০২৬ ০১:১৪:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-১০-২০২৬ ০১:১৪:৪৯ অপরাহ্ন
৩ দিন বন্ধ থাকছে হজ পোর্টাল ফাইল ছবি
প্রায় তিন দিন বন্ধ থাকছে হজ পোর্টাল (hajj.gov.bd)। রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

পোর্টাল বন্ধের বিষয়টি এক নোটিশে জানিয়েছে কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১০টা থেকে পোর্টালটি বন্ধ রয়েছে। আগামী ২৫ অক্টোবর সকাল ৯টায় এটি চালু হওয়ার কথা রয়েছে।

হজ পোর্টালের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলমান থাকায় পোর্টালটি সাময়িক বন্ধ থাকবে।

এ সময় সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। প্রয়োজনে ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ