ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় সাংবাদিকের জমি দখলচেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-১০-২০২৬ ০৪:০১:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ২২-১০-২০২৬ ০৪:০৫:৪৭ অপরাহ্ন
কলাপাড়ায় সাংবাদিকের জমি দখলচেষ্টার অভিযোগ ছবি : সংগৃহীত
পটুয়াখালীর কলাপাড়ায় মহিপুর মৎস্য বন্দওর সংলগ্ন শিববাড়িয়া মৌজায় নিজের ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ২৮ শতাংশ জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ উঠেছে সেখানকার মো. আল আমিনসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দৈনিক দিনকাল পত্রিকার কলাপাড়া প্রতিনিধি মো. রফিকুল ইসলাম মিরাজ।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর সকাল ৯টার দিকে মিরাজ জানতে পারেন, তাঁর মায়ের মালিকানাধীন বিএস খতিয়ান নং ১৪৪৮, দাগ নং ৩২০৮-এর জমিতে তাঁদের অজ্ঞাতে ঘর নির্মাণ করা হচ্ছে। ওই ব্যক্তিকে জমির কাগজপত্র দেখাতে বললে তা দেখাতে পারেননি বলে দাবি করেন তিনি। নির্মাণকাজে বাধা দিলে ‘দশটি লাশ ফেলে দেওয়ার’ হুমকি দেয়া হয়েছে বলেও অভিযোগ তাঁর।

রফিকুল ইসলাম মিরাজ  জমির মালিকানা যাচাই করে ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে অভিযুক্তদের আলামিনের সাথে কয়েকবার চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। মিরাজ তার সম্পত্তি বেহাত হওয়ার শঙ্কার পাশাপাশি নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়েছেন। এবিষয় তিনি আইনগত প্রক্রিয়া অব্যাহত রেখেছেন।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ