ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নিরাপদ সড়ক দিবস

ঢাকার চার স্থানে বিআরটিএর রোড শো

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-১০-২০২৬ ০২:২৪:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ২২-১০-২০২৬ ০৩:০৬:১৪ অপরাহ্ন
ঢাকার চার স্থানে বিআরটিএর রোড শো ছবি : সংগৃহীত
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে সচেতনতামূলক রোড শো ও প্রচারাভিযান চালিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। দিবসটির প্রতিপাদ্য—‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবসটি উদযাপন উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১, ২, ৩ ও ৪-এর উদ্যোগে রাজধানীর চারটি গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে গাবতলী বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, বিমানবন্দর এলাকার সামনের সড়ক এবং কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের নিচে হ্যান্ডবিল ও লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি হ্যান্ডমাইকে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে জনসচেতনতামূলক প্রচার চালানো হয়।

কর্মসূচিতে অংশ নেন বিআরটিএ ঢাকা বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমসহ সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

এ ছাড়া মোটরযান মালিক ও শ্রমিক, রোভার স্কাউট, ড্রাইভারস ওয়েলফেয়ার ফাউন্ডেশন, নিরাপদ সড়ক চাই এবং নিরাপদ সড়ক আন্দোলনের সদস্যরা এতে অংশ নেন।

 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ