‘গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ’, একই পরিবারের তিনজন দগ্ধ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২১-১০-২০২৬ ০১:৪৮:১৪ অপরাহ্ন
আপডেট সময় :
২১-১০-২০২৬ ০১:৪৯:১৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় ‘গ্যাস লিকেজ থেকে হওয়া বিস্ফোরণে’ একই পরিবারের তিনজন সদস্য দগ্ধ হয়েছেন। বুধবার (২১ সেপ্টম্বর) ভোর ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার এ তথ্য দিয়েছেন।
তিনি বলেন, দগ্ধদের তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। গ্যাস লিকেজের সূত্রপাত কীভাবে হল, তা খতিয়ে দেখা হচ্ছে এবং বিস্তারিত জানার চেষ্টা চলছে। দগ্ধ তিনজন হলেন লালচান (৬০), তানিশা (১৬) একং নাছিমা (৫০)।
তাদের সম্পর্কে চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন, চাকরিজীবী লালচানের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে, তানিশার পুড়েছে ৮৬ শতাংশ আর নাছিমার শরিরের ৮৫ শতাংশ পুড়ে গেছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স