ঢাকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​শাহজালাল বিমানবন্দরের স্টোর ভবনে আগুন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-১০-২০২৬ ০৫:৫৫:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ২০-১০-২০২৬ ০৫:৫৫:০৬ অপরাহ্ন
​শাহজালাল বিমানবন্দরের স্টোর ভবনে আগুন ​ছবি: সংগৃহীত
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্টোর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

জানা যায়, দুপুর আনুমানিক ২টার দিকে স্টোর ভবনে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি আভিযানিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় অল্প কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে।

তবে অগ্নিকাণ্ডের বিষয়টি অস্বীকার করে বিমানবন্দরের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন জানান, ভবনটিতে কোনো অগ্নিকাণ্ড ঘটেনি; মূলত কেবল ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। ফায়ার সার্ভিস কর্মীরা সময়মতো ব্যবস্থা গ্রহণ করায় ধোঁয়াচ্ছন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

ঘটনার প্রকৃত কারণ এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ