রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২০-১০-২০২৬ ০৪:১৫:০১ অপরাহ্ন
আপডেট সময় :
২০-১০-২০২৬ ০৪:১৫:০১ অপরাহ্ন
প্রতীকী ছবি
রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী এলাকার একটি বাসা থেকে মো. শাহাবাজ (২৬) নামে এক পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে দক্ষিণ বনশ্রীর একটি বাসার ১০ তলা ভবনের নিচতলার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। পরবর্তীতে অচেতন অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে এখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহতের নাম মো. শাহাবাজ (২৬)। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। তার পিতার নাম নাজির আহমেদ নিহতের বাড়ি পাকিস্তানের মুলতানের জালালপুর থানার চাহ গোলাম মোহাম্মদ গ্রামে।
খিলগাঁও থানার এস আই জুবায়ের জানান, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি পারিবারিক কলহের জেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ভবনের দারোয়ান সকালের দিকে বিষয়টি দেখতে পেয়ে আমাদের খবর দেন। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় চাদর প্যাঁচানো ঝুলন্ত অবস্থা এবং অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে এখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে বেলা ১১ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, বর্তমানে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স