ঢাকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২৬ শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করতে চায় কারিগরি শিক্ষা বোর্ড

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-১০-২০২৬ ০৩:৩৫:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ২০-১০-২০২৬ ০৩:৪৮:২২ অপরাহ্ন
২৬ শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করতে চায় কারিগরি শিক্ষা বোর্ড ফাইল ছবি
তিন বছর ধরে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা না করায় ২৬ প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করতে চায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। সোমবার (১৯ অক্টোবর) কারিগরি শিক্ষা বোর্ড থেকে এ তাগিদপত্র জারি করা হয়েছে।

শিক্ষা বোর্ডের তাগিদপত্রে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান অনুমোদনের শর্তাবলিতে উল্লেখ আছে, প্রতিষ্ঠানে পর পর তিন বছর শিক্ষার্থী ভর্তি না করলে অনুমোদন বাতিল করা হবে।

এ ছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএমটি) শিক্ষাক্রম পরিচালনার লক্ষ্যে বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান পাঠদান ও স্বীকৃতি প্রদান সংক্রান্ত নীতিমালা-২০২০ এর বিধি ৫.৪ মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানের ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাবপত্র, যন্ত্রপাতি, লাইব্রেরি, পাঠদানের অনুমতি প্রদানকালে আরোপিত এবং অন্যান্য প্রযোজ্য শর্তাবলি পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদনক্রমে বোর্ড প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বাতিল করতে পারবে।

এ ছাড়া পর পর তিন বছর শিক্ষার্থী ভর্তি না করা ২৬ প্রতিষ্ঠানকে গত ২০ সেপ্টেম্বর তারিখে ২০২৭-২৮ শিক্ষাবর্ষ হতে ভর্তি কার্যক্রম স্থগিতসহ প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন কেন বাতিল/প্রত্যাহার করা হবে না মর্মে ১ অক্টোবর তারিখের মধ্যে ব্যাখ্যা প্রদানের জন্য নোটিশ দেওয়া হয়। গত ৪ অক্টোবর ২০২৭-২৮ শিক্ষাবর্ষ হতে ভর্তি কার্যক্রম স্থগিতসহ প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন কেন বাতিল/প্রত্যাহার করা হবে না মর্মে সাত কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা প্রদানের জন্য দ্বিতীয় দফায় ওয়েবসাইটের নোটিশ দেওয়া হয়।

কিন্তু কিছু প্রতিষ্ঠান কোনো ব্যাখ্যা দেয়নি।

যে সব প্রতিষ্ঠান অদ্যাবধি ব্যাখ্যা প্রদান করেনি তাদেরকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা প্রদানের জন্য অনুরোধ করা হয় শিক্ষা বোর্ডের নোটিশে।

 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ