ঢাকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেশার টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-১০-২০২৬ ০৩:২৪:০১ অপরাহ্ন
আপডেট সময় : ২০-১০-২০২৬ ০৩:২৪:০১ অপরাহ্ন
নেশার টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক ফাইল ছবি
পাবনার ফরিদপুর উপজেলায় নেশার টাকা না দেওয়ায় নিজের মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বৃলাড়ীবাড়ী ইউনিয়নের লক্ষ্মীকুল এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মায়ের নাম মোছা. সূর্যবানু (৬০)। তিনি ওই এলাকার মৃত লোকমান সরদারের স্ত্রী। অভিযুক্ত তাদের ছেলে উদ্দিন সরদার (২৩)।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, উদ্দিন সরদার মাদকাসক্ত ছিলেন। মাঝেমধ্যেই মায়ের সঙ্গে নেশার টাকা নিয়ে ঝামেলা করতেন। আজকে সকালে টাকা না দিলে মাকে মেরে ফেলার হুমকি দেন। হুমকির পরও মা টাকা না দেওয়ায় কাঁচি দিয়ে কুপিয়ে হত্যা করেন। এতে ঘটনাস্থলেই মা সূর্যবানু মারা যান।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ জানান, নেশার টাকা না দেওয়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা অভিযুক্ত ছেলেকে পাশের একটি বাড়ির থেকে গ্রিল কেটে আটক করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ