ঢাকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​আ. লীগের সঙ্গে কখনো জোট করেনি জামায়াত: গোলাম পরওয়ার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-১০-২০২৬ ০২:৪০:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ২০-১০-২০২৬ ০২:৪০:৫২ অপরাহ্ন
​আ. লীগের সঙ্গে কখনো জোট করেনি জামায়াত: গোলাম পরওয়ার ​ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামী কখনোই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জোট করেনি বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী কখনোই আওয়ামী লীগের সঙ্গে জোট করেনি। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতে বিএনপির বিরুদ্ধে সব বিরোধী দল মিলে লিয়াজোঁ কমিটি গঠন করেছিল।

তিনি বলেন, ফ্যাসিবাদ কী, তা সাত মাসের মধ্যেই ভুলে গেছে বিএনপি। চাঁদাবাজি, লুটপাট, নিজ দলের লোকদের বসানো এবং জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতাই ফ্যাসিবাদ। জামায়াতে ইসলামী জুলাইয়ের চেতনাকে ধারণ করে রাজপথে আন্দোলন করছে। অথচ বিএনপি তা ধারণ না করে দমন-পীড়নের পথে হাঁটছে।

জামায়াতের এই নেতা বলেন, রাষ্ট্র, সরকার ও সরকারি দলকে গুলিয়ে ফেলছে বিএনপি। দুর্নীতি ও দলীয় কর্মীদের বিষয়ে কথা বললেই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তোলা হচ্ছে। জুজুর ভয় দেখিয়ে সরকার নিজেই স্বৈরাচার ফিরিয়ে আনতে চাচ্ছে, জামায়াত নয়। এভাবে জুজুর ভয় দেখিয়ে সব বিরোধী দলকে পাল্টা দোষারোপ করা হচ্ছে।

তিনি আরও বলেন, সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনায় বিচার কার্যকরের পর সরকারের ঘুম ভেঙেছে। এটি বাংলাদেশের পুরোপুরি কূটনৈতিক ব্যর্থতা।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ