ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​তিন দেশে জরুরি সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৯-১০-২০২৬ ০৭:১৬:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-১০-২০২৬ ০৭:৪৪:১৪ অপরাহ্ন
​তিন দেশে জরুরি সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ​ছবি: সংগৃহীত
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো সম্ভাব্য দ্রুত নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং ইরান ও তার মিত্রদের পক্ষ থেকে হামলার আশঙ্কার বিষয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) তুর্কি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন নাগরিকদের সতর্কাবস্থায় থাকার পাশাপাশি যেকোনো সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ হওয়া এবং যাতায়াতে বিঘ্ন ঘটার পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।

দূতাবাসগুলো আরও সতর্ক করে বলেছে, সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে চালানো পূর্ববর্তী হামলার বিষয়টির প্রতি ইঙ্গিত করে হুথি মিলিশিয়ারা যেকোনো মুহূর্তে দ্রুত সংঘাত বাড়িয়ে দিতে পারে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ