‘ফ্যাসিবাদ চলবে না’ স্লোগানের মুখে মঞ্চ ছাড়লেন বেন-গভির
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৯-১০-২০২৬ ০৪:০১:২৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-১০-২০২৬ ০৪:০১:২৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরকে ঘিরে বিক্ষোভ হয়েছে দেশটির তেল আবিব বিশ্ববিদ্যালয়ে। বিক্ষোভকারীদের স্লোগান ও প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত নিরাপত্তাকর্মীদের পাহারায় অনুষ্ঠানস্থল ছাড়তে বাধ্য হন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়টিতে আয়োজিত একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। সেখানে বিক্ষোভকারীরা ‘এখানে ফ্যাসিবাদ চলবে না’ স্লোগান দিয়ে বসে প্রতিবাদ জানান।
একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তাকর্মীদের সহায়তায় অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বেন-গভির।
ইসরায়েলের উগ্র ডানপন্থী রাজনীতির পরিচিত মুখ বেন-গভিরের রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ড নিয়ে দেশটির অভ্যন্তরে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে।
তবে বিশ্ববিদ্যালয়ের ওই অনুষ্ঠানে বিক্ষোভের সুনির্দিষ্ট কারণ কী ছিল এবং এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স