মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ!
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৮-১০-২০২৬ ১১:৫৫:১৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-১০-২০২৬ ১২:২৪:১৫ পূর্বাহ্ন
ফাইল ছবি
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। সেখানেই তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্র থেকে জানা গেছে।
তবে রোববার দিবাগত রাত ১২টা ২০ মিনিট পর্যন্ত সরকারের তরফে কোন আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে নামেন ইশরাক হোসেন। তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও অস্ত্র ছিল। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। সূত্র : প্রথম আলো
বাংলা স্কুপ /ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স