ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​বিএনপি নয়, আ' লীগকে ক্ষমা করতে চেয়েছিল জামায়াত: রিজভী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-১০-২০২৬ ০৭:৫২:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-১০-২০২৬ ০৭:৫২:১৭ অপরাহ্ন
​বিএনপি নয়, আ' লীগকে ক্ষমা করতে চেয়েছিল জামায়াত: রিজভী ​ছবি: সংগৃহীত
৫ আগস্টের পর বিএনপি নয়, জামায়াতে ইসলামী আওয়ামী লীগকে ক্ষমা করে দিতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৮ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমেদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, বিএনপি কখনো আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার কথা বলেনি। বরং যারা বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদের পথে হাঁটার অভিযোগ করছে, তারাই আওয়ামী লীগকে ক্ষমা করে দিতে চেয়েছিল।

তিনি বলেন, ক্ষমতার জন্য জামায়াত যেকোনো দলের সঙ্গে চলতে পারে। ইতিহাস বলে, তারাই আওয়ামী লীগের পথে হাঁটতে পারে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, জামায়াত অতীতেও ফ্যাসিবাদী আচরণ করেছে এবং এখনো সেই পথেই হাঁটছে। কোনো আন্দোলনেই দলটিকে আদর্শিক অবস্থানে দেখা যায়নি বলে মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, বিএনপিকে জনগণ চেনে। দলটি যে প্রতিশ্রুতি দেয়, তা থেকে বিচ্যুত হয় না। অন্যদিকে জামায়াত অনেক প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার বিপরীত কাজ করেছে।

এ সময় জামায়াতে ইসলামীকে গণতান্ত্রিক চেতনার প্রকাশ ঘটানোর আহ্বান জানান রুহুল কবির রিজভী।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ