হাম উপসর্গে ঝরলো আরও সাত প্রাণ, মৃত্যু ১২০০ ছুঁই ছুঁই
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৮-১০-২০২৬ ০৩:২৯:২৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-১০-২০২৬ ০৪:৩৫:৩৮ অপরাহ্ন
ফাইল ছবি
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯২ জনে। এর পাশাপাশি নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন। সব মিলিয়ে হাম ও হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৯৬ জনে, যা ১ হাজার ২০০ ছুঁই ছুঁই।
রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের প্রকাশিত হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৫৪ জন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৬৫ জন। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩২ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯০৮ জন।
বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ১৩ হাজার ২৪৪ জন। নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ১২২ জন। এ সময়ে সন্দেহজনক হাম রোগীদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৪৮৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৭৫৬ জন।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম উপসর্গে সবচেয়ে বেশি তিনজনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া সিলেট বিভাগে দুজন এবং ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম উপসর্গে সবচেয়ে বেশি ৪৯১ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে ১০০, রাজশাহীতে ৯৩, সিলেটে ১৯২, বরিশালে ৬৫, ময়মনসিংহে ৮৪, খুলনায় ৫০ এবং রংপুর বিভাগে ১৭ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, ২০২৬ সালের হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সারা দেশে এ কর্মসূচিতে মোট ২ কোটি ১০ লাখ ৪১ হাজার ১৩১ ডোজ টিকা দেওয়া হয়েছে। এতে টিকাদানের হার দাঁড়িয়েছে ১১৬ দশমিক ৮ শতাংশ।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স