পুরো রিসোর্ট ভস্মীভূত, পাশেই লাশের সারি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৭-১০-২০২৬ ১২:২৭:৩৪ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-১০-২০২৬ ১২:২৭:৩৪ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুনে ৬ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এতে আরও ৭-৮ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগুনে পুরো রিসোর্ট পুড়ে গেছে। রিসোর্টের পাশেই নিহতদের লাশ রাখা হয়েছে। ধ্বংস্তুপের মাঝে আর কোনও লাশ আছে কি না তা খুঁজে দেখছেন ফায়ার কর্মীরা।
ঘটনাস্থলে রয়েছে প্রশাসন, ফায়ার সার্ভিস, টুরিস্ট পুলিশ ও বিজিবি সদস্যরা।
ফায়ার সার্ভিস জানায়, কক্সবাজারের ইনানী বিচের টুপ টুপ রিসোর্টে সকাল ৭টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ১৮ কি.মি.। পরে ৮টায় ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস।
উখিয়া ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুন নিয়ন্ত্রণে আসে সকাল ৮টা ১৫ মিনিটে। ঘটনাস্থল থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স