দুই মাস পর বড়পুকুরিয়া থেকে কয়লা উত্তোলন শুরু
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৬-১০-২০২৬ ০২:০৭:৩২ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-১০-২০২৬ ০২:০৭:৩২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
দুই মাস বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে আবারও কয়লা উত্তোলন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর থেকে খনির ভূগর্ভের নতুন ফেজ (১৪০৫) থেকে প্রাথমিকভাবে কয়লা উত্তোলন শুরু হয়।
এর আগে ভূগর্ভের ১৩০৯ নম্বর পুরোনো ফেজের কয়লা শেষ হয়ে যাওয়ায় গত ১২ আগস্ট থেকে উত্তোলন বন্ধ রাখা হয়। ওই ফেজ থেকে মোট ৪ লাখ ১৫ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়েছিল।
খনি সূত্রে জানা গেছে, দুই মাস ধরে পুরোনো ফেজ থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি নতুন ফেজে স্থানান্তরসহ কারিগরি কার্যক্রম চালানো হয়। এসব কাজ শেষে বৃহস্পতিবার রাতে নতুন ১৪০৫ নম্বর ফেজ থেকে প্রাথমিকভাবে ২১৫ মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়। পরে শুক্রবার (১৬ অক্টোবর) সকাল থেকে এ ফেজে পুরোদমে উত্তোলন কার্যক্রম শুরু হয়। কয়লা উত্তোলন শুরু হওয়ায় খনিতে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে।
বড়পুকুরিয়া কয়লাখনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন ফেজ থেকে প্রায় ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে খনির ইয়ার্ডে প্রায় ৬ লাখ মেট্রিক টন কয়লা মজুত রয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স