ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর ২৫৭ পূজামণ্ডপে ২৪ ঘণ্টা নজরদার: ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-১০-২০২৬ ১২:০৯:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০১:৩১:৩৮ অপরাহ্ন
রাজধানীর ২৫৭ পূজামণ্ডপে ২৪ ঘণ্টা নজরদার: ডিএমপি কমিশনার ফোকাস বাংলা নিউজ
শারদীয় দুর্গাপূজা চলাকালে সুনির্দিষ্ট কোনো নাশকতার আশঙ্কা বা তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তবে উৎসবকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অপচেষ্টা কঠোর হাতে রুখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার জানান, পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মণ্ডপের গুরুত্ব ও ধরণ বিবেচনা করে চার শ্রেণিতে ভাগ করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। বর্তমান ঢাকা মহানগরীর মোট ২৫৭টি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে সরাসরি নিয়োজিত রয়েছেন ২ হাজার ১০০ জন পুলিশ সদস্য। পাশাপাশি মণ্ডপগুলোর আশপাশে পুলিশের টহল জোরদার করা হয়েছে। উৎসবের শেষ দিন বিজয়া দশমীতে নির্বিঘ্ন পরিবেশ বজায় রাখতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনে অতিরিক্ত পুলিশ সদস্যও মোতায়েন করা হবে বলে জানান তিনি।
  
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ