ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​‘নুরের বক্তব্যে মগবাজার ও বাংলামোটর তছনছ’

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৬-১০-২০২৬ ১২:০৩:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১০-২০২৬ ১২:০৩:২৫ অপরাহ্ন
​‘নুরের বক্তব্যে মগবাজার ও বাংলামোটর তছনছ’ ​ফাইল ছবি
প্রতিমন্ত্রী নুরুল হক নুরের বক্তব্যে মগবাজার ও বাংলামোটর তছনছ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমালোচনা করে নুরের বক্তব্যের প্রশংসা করেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন রাশেদ খান।

পোস্টে তিনি লেখেন, বিরোধী রাজনৈতিক নেতৃত্বের বক্তব্যে তেজস্বী ভাব থাকা প্রয়োজন। জামায়াত-শিবির ও এনসিপি মিলিয়েও এমন নেতা নেই বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, নেতার বক্তব্যে এমন দৃঢ়তা ও শক্তি থাকতে হয়, যা মানুষের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করে। জেল-জুলুম ও ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে এমন বলিষ্ঠ কণ্ঠ তৈরি হয় বলেও উল্লেখ করেন তিনি।

রাশেদ খান আরও লেখেন, ‘গুপ্ত রাজনীতি অর্থাৎ গোপনে শিবির আর প্রকাশ্যে ছাত্রলীগ করে এই বারুদ কণ্ঠ অর্জন করা যায় না।’

নুরুল হক নুরের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের মিসাইলে মগবাজার আর বাংলামোটর তছনছ হয়ে গেছে। বিরোধী রাজনীতিতে ভিপি নুরের কণ্ঠ থেকে যে বারুদ বের হতো, সরকারে যাওয়ার কারণে তা অনেকটা নমনীয় হয়ে গিয়েছিল। কিন্তু আজকে জামায়াত-এনসিপির ভণ্ডামির বিরুদ্ধে আবারও সেই তেজস্বী নুরকে দেখা গেল।’

পোস্টে রাশেদ খান আরও মন্তব্য করেন, নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির ও এনসিপিকে দিতে হবে।

নিজেকে নুরুল হক নুরের দীর্ঘদিনের সহযোদ্ধা উল্লেখ করে রাশেদ খান লেখেন, ‘আমি ভিপি নুরের দীর্ঘদিনের সহযোদ্ধা হিসেবে জানি, ভিপি নুর কী জিনিস। ভিপি নুর মানেই একটা বারুদ।’

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ