ইরান যুদ্ধের প্রভাবে লাখো মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে: ইউএনডিপি
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৫-১০-২০২৬ ০২:৪০:১৮ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-১০-২০২৬ ০২:৪০:১৮ অপরাহ্ন
ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় লাখো মানুষ নতুন করে দারিদ্র্যের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রধান আলেকজান্ডার ডি ক্রু। তিনি বলেছেন, একের পর এক সংকটে বিপর্যস্ত দেশগুলো অর্থনৈতিকভাবে আরও দুর্বল হয়ে পড়ছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ দেশগুলো সংকট মোকাবিলায় কঠিন পরিস্থিতির মুখে রয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আলজেরিয়ার সংবাদমাধ্যম এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডি ক্রু বলেন, জ্বালানির দাম সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়ায় অনেক উন্নয়নশীল দেশ সব ধরনের জ্বালানিতে ভর্তুকি দিচ্ছে। তবে ধারাবাহিক সংকটের কারণে এসব দেশের সম্পদ ও আর্থিক সক্ষমতা সীমিত হয়ে পড়েছে। ফলে দীর্ঘদিন এভাবে ভর্তুকি দেওয়া তাদের জন্য কঠিন হয়ে উঠছে।
২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকটের পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে বাজেট ঘাটতি ও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় ঋণের অনুপাত বেড়েছে। এর মধ্যে করোনাভাইরাস মহামারি, ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাতসহ একের পর এক সংকট সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে সরকারগুলোকে।
পরিস্থিতি বোঝাতে ডি ক্রু বলেন, একই সময়ে ঘরের ছাদ মেরামত করতে হচ্ছে, আবার ঘরেও আগুন জ্বলছে। তার মতে, উন্নয়নশীল দেশগুলোর সরকারগুলো আগের সংকটের ক্ষতি কাটিয়ে উঠে আর্থিক সুরক্ষা বলয় পুনর্গঠনের সুযোগ পাওয়ার আগেই নতুন সংকটের মুখে পড়ছে। ফলে এসব দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখা ক্রমেই কঠিন হয়ে উঠছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স