পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষিকাসহ ২৭ শিশুর মৃত্যু
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৫-১০-২০২৬ ০২:২৫:৫৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-১০-২০২৬ ০৪:৫৯:৪৮ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
পাকিস্তানের পেশোয়ারের আফ্রিদাবাদ এলাকায় একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও একজন শিক্ষক রয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর দ্য ডনের।
লেডি রিডিং হাসপাতালের (এলআরএইচ) মুখপাত্র মুহাম্মদ আসিম জানান, নিহতের সংখ্যা বেড়ে ২৮ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী এবং একজন শিক্ষিকা রয়েছেন। নিহত সব শিশুর বয়স ১৩ বছর বা তার নিচে। এছাড়া ১৯ জন আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন, যাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
পেশোয়ার ডেপুটি কমিশনারের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে উপস্থিত থাকাকালীন ছাদ ধসে পড়ে। খবর পেয়ে রেসকিউ ১১২২-এর কর্মীরা দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে এবং ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া শিশুদের উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে পাকিস্তানে প্রায়শই ভবন ও ছাদ ধসে পড়ার ঘটনা ঘটে। সম্প্রতি লাহোর, উমরকোট, ডেরা গাজী খান এবং ইসলামাবাদ সহ বিভিন্ন স্থানে স্কুল ও বাসাবাড়ির ছাদ ধসে বহু শিশু ও সাধারণ মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে।
সূত্র: ডন।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স