ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরায় সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০১:৩৪:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০২:৩৪:১৩ অপরাহ্ন
উত্তরায় সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক ​ছবি: সংগৃহীত
বকেয়া বেতন পরিশোধ ও মজুরি বৃদ্ধির দাবিতে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন পোশাক শ্রমিকরা। পরে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম।

তিনি বলেন, আন্দোলনকারীরা আনুমানিক দুপুর ১২টার দিকে সড়ক থেকে সরে গেছেন। বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে উত্তরার আজমপুর এলাকায় সড়ক অবরোধ করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

​উত্তরায় আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ